print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, নভেম্বর,২০২১

মোঃ রিপন শেখ স্টাফ রিপোর্টারঃ

ভাঙ্গায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বুলবুল আহম্মেদের সমর্থকরা তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কায় ছোট ছোট বাচ্চারা চুলের কাটিং দিয়ে চালাচ্ছে প্রচার প্রচারণা। এ ব্যতিক্রমী ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় জানায়, এলাকায় তার এতো জনপ্রিয়তা ও ভালোবাসায় যে ছোট ছোট বাচ্চার ও ছেলেরা মাথায় ফুটবল প্রতীকে চুলের কাটিং দেয়। এতে এলাকার বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ব্যতিক্রমী উদ্যোগে অনেকেই সাধুবাদ জানালেও অনেকেই এর তীব্র সমালোচনাও করে।

এ ব্যাপারে ফুটবল প্রতীক পাওয়া ঘারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী বুলবুল আহম্মেদ জানান,,আমি নিজেও এ ঘটনা জানতাম না।

হঠাৎ করে আমার কিছু ছোট ছোট বাচ্চারা সমর্থকরা ফুটবল প্রতীকে চুল কাটিং দিয়ে আমার সঙ্গে ছবি তুলতে আসে। তখন আমি তাদের দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি।ছোট বা্চ্চার আমাকে ভালোবেসেই বাচ্চারা চুলে কাটিং দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন জানান,, এখন কেউ যদি স্বপ্রণোদিত হয়ে মাথার চুল প্রতীক অনুযায়ী কাটে তাহলে কিছু করার নেই। তবে জোর বা বলপূর্বক করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।