
প্রকাশিত,১৯, নভেম্বর,২০২১
হৃদয় হোসাইন পাবনাঃ
বেড়া প্রতিনিধি:আসন্ন ২৮ নভেম্বর বেড়া পৌরসভা নিবার্চনে ৮নং ওর্য়াডের কাউন্সিলর পদে ডালিম মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে আল-মাহমুদ হোসেন চৌদ্দ।তফসিল ঘোষণার পর থেকেই সকাল-বিকাল ছুটে চলছে ভোটারদের ধারে ধারে।
শুক্রবার ১৯ নভেম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ ডালিম মার্কার পক্ষে বিশাল মিছিল বের করেন।মিছিলটি সানিলা মহল্লা থেকে হয়ে আলহেরা নগর,জোরদহ-বাঙ্গাবাড়িয়া হয়ে আবার সানিলা মহল্লায় এসে শেষ হয়।ব্যানার,লিফলেট,পোস্টারে ছেয়ে গেছে নিবার্চনী এলাকা।চা দোকানে বয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।সাধারণ ভোটারদের দাবি প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে তারা তাদের কাউন্সিলর নির্বাচিত করবেন।ওয়ার্ডের একাধিক বাসীন্দার সাথে কথা বললে তারা বলেন বেড়া পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওর্য়াড জোরদহ বাঙ্গাবাড়িয়া,আলহেরা নগর,সানিলা নিয়ে গঠিত ৮নং ওর্য়াড।
এবার আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে নীতি-আদর্শবান সৎ সাহসী সকলের কাছে গ্রহণ যোগ্য একজন ব্যাক্তি আল-মাহমুদ হোসেন চৌদ্দ কে তার নির্বাচনী প্রতীক ডালিম মার্কায় ভোট দিয়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বানাবো।আল-মাহমুদ হোসেন চৌদ্দ গরিব ও মেহনতী মানুষের কাছে অতি আপন একজন,সাদা মনের মানুষ।এই কারণে সবাই ডালিম মার্কায় ভোট দিয়ে আল-মাহমুদ হোসেন চৌদ্দ কে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বানিয়ে ওর্য়াড বাসীর সেবা করার সুযোগ দিবো।২৮ তারিখ নির্বাচনে আল মাহমুদ হোসেন চৌদ্দ বিপুল ভোটে বিজয়ী হবে।চৌদ্দ’র বিজয় মানে মেহনতী,গরিব,অসহায়,খেটে খাওয়া মানুষের বিজয়।
এবিষয় আল-মাহমুদ হোসেন বলেন ভোটের মাঠে সুস্থ পরিবেশ বজায় থাকলে জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী।প্রচারণার শুরু থেকে আমার সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে।বিকালে পোস্টার লাগালে সকালে ঘুম থেকে উঠে দেখি,নাই এমন ঘটনা অনেক ঘটেছে।আমার ওয়ার্ডের মহল্লার মানুষ আমার মা-বোনেরা সবাই নিজে থেকেই বাড়ি বাড়ি গিয়ে আমার জন্য ভোট চাচ্ছেন।সবার দাবি ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলেই আমার ডালিম মার্কার বিজয় সুনিশ্চিত।প্রশাসনের কাছে দাবি ভোটাররা জেনো নিজের ইচ্ছামত পছন্দের প্রতীকে ভোট দিতে পারে।
হৃদয় হোসাইন
পাবনা


