print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, নভেম্বর,২০২১

মোঃ রায়হান আলী। নওগাঁঃ

নওগাঁর মান্দার আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার এলাকায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ হানিফ উদ্দিন মণ্ডল ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল হক বাবুল চৌধুরীর সমর্থকদের মাঝে শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের ৮ জন সমর্থক আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাবুল চৌধুরীর সমর্থকরা আনারস মার্কার পক্ষে সতীহাট বাসস্ট্যান্ডে ভোট চেয়ে প্রচারণা চালাতে থাকে।ওই একই স্থানে হানিফ চেয়ারম্যানের সমর্থকরা ভোট চাইতে গেলে শ্রীরামপুর গ্রামের হাফেজ শান্ত (৩৫) মৌলভী বাবুল চৌধুরীর সমর্থক এর সাথে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ফলে হানিফ চেয়ারম্যানের সমর্থক পাঁচজন গণেশপুর গ্রামের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (৩৫), আলম মন্ডল (৩৩), শ্রীরামপুর গ্রামের হেলাল হোসেন (৩৯), আমিনুল ইসলাম (৩৮), মুস্তাকিন হোসেন (২৮) এবং বাবুল চৌধুরীর শান্তসহ আরও দুই জন শ্রীরামপুর গ্রামের রানা (৩৬) ও বাবু চৌধুরী (৩৬) গুরুতরভাবে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাঙ্গীর ও আলমের অবস্থা অবনতি হওয়ায়, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।

এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী হানিফ ও বাবুলের সমর্থকরা সতীহাটে রাজশাহী- নওগাঁ মহাসড়ক অবরোধ করে অবস্থান করে। ফলে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়।পরে মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে তাদের কে ছত্রভঙ্গ করে।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন মণ্ডল বলেন, তাঁর সমর্থকরা সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় ভোট চাইতে গেলে চেয়ারম্যান প্রার্থী বাবুলের লোকজন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে পাঁচ জন নেতাকর্মী কে গুরুতরভাবে আহত করেছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি শান্ত। এবিষয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।