print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর,২০২১

মো: বাবুল নেত্রকোণা থেকে:

আসছে ১১ নভেম্বর ২১ ইং ইউপি নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ২ংশুনই ইউনিয়নের মহিলা সংরক্ষিত ৪,৫ এবং ৬ নং ওয়ার্ড-এর আসনের প্রার্থী সাবেক ইউপি সদস্য,আটপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি,
সৎ,ক্লিন ইমেজের ব্যক্তিত্ব অসহায় মানুষের আশ্রয়স্থল শাহনাজ আক্তার স্বপ্না।
তিনি নির্বাচনের আগে থেকেই অসহায়, গরীব দুঃখীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এমনকি করোনাকালীন সময়েও সচেতন মূলক পরামর্শ এবং সাহায্য সহযোগীতা করেছেন।
এলাকার একাধিক ভোটারে সংগে আলাপকালে এ প্রতিবেককে বলেন,স্বপ্না খুবই ভাল মনের মানুষ এবং এলাকার মানুষজন সমস্যায় পড়লে সে ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে আওয়ামী নেত্রী এবং সংরক্ষিত আসনের ইউপি প্রার্থী শাহনাজ আক্তার স্বপ্নার সংগে কথা বললে তিনি জানান,আমি এর আগেও সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছিলাম আমার কোন অভিযোগ ছিল না। তাই এলাকার মানুষের ভালবাসায় সিক্ত , আমি আবারো ইউপি সদস্য হয়ে কাজ করার প্রত্যয়ে প্রার্থী হয়েছি। তবে আমার বিশ্বাস ৪,৫ এবং ৬ নং-এর ওয়ার্ড বাসী আমাকে উনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করবেন। আশা করি আমি বিজয়ী হয়েই সবসময় আমার ওয়ার্ড বাসীর যে কোন সমস্যায় স্বজনের বেশেই থাকবো, ইনশাআল্লাহ।