
প্রকাশিত,২১, অক্টোবর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, মাননীয় রেলমন্ত্রী, মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি,
মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ ফরিদুল হক খান এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়।
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি
মাননীয় জাতীয় সংসদ সদস্য,
ময়মনসিংহ-১০ গফরগাঁও,
(২১, অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায়, ট্রেন যুগে গফরগাঁও রেল স্টেশন প্লাটফর্মে মন্ত্রী মহোদয় আগমন করলে, আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা কর্মীরা ফুল দিয়ে ,করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করে নেন।
এসময় গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন, সুমন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়নাল ইসলাম, /দৈনিক দেশ সময়


