print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, অক্টোবর,২০২১

আখতার রহমান, রাজশাহীঃ

রাজশাহী সিটি কর্পোরেশন বর্ণাঢ্য ও ব্যতিক্রমী আয়োজনে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে । আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে নগরভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।

এরপর শিশুদের নিয়ে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটেন সিটি মেয়র। কেক কাটার পর নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।

শেখ রাসেলের জম্মদিন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের আয়োজনে আলোচনা সভা, সাইকেল বিতরণ, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নগর ভবন ও সোনাদিঘি জামে মসজিদে দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আখতার রহমান, রাজশাহী অফিস।