print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, অক্টোবর,২০২১

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসের পিছনে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় ৮ জনের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০দন।

ত্রিশাল থানার ওসি মাঈনউদ্দিন জানান, উপজেলার চেলেরঘাটে শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জন শিশু বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ঢাকা থেকে শেরপুরগামী বালুর ড্রাম বোঝাই একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ সময় প্রায় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান মাঈনউদ্দিন।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বাহন দুটির চালক পলাতক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে