print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, অক্টোবর,২০২১

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লা নগরীতে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা।
শহরের নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপ থেকে কোরআন পাওয়ার খবরে শহরজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়াও আরও কয়েকটি পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল থেকে শহরের নানুয়ার দিঘিরপাড়ে জড়ো হয়ে মিছিল করেন বিক্ষুব্ধ মানুষ। পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ রাখা আছে।

পূজামণ্ডপে হামলার বিষয়টি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল। তিনি বলেন, শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপের প্রতিমায় কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়। কিন্তু এর পর পরই একদল ব্যক্তি বেশ কিছু পূজামণ্ডপে হামলার চেষ্টা চালায়।

প্রসঙ্গত, সোমবার (১১ অক্টোবর) থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে