
প্রকাশিত,১০, অক্টোবর,২০২১
এস এম তারেক,মেহেরপুরঃ
দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতােমধ্যে নির্বাচন কমিশন থেকে উপজেলার কাথুলী,তেঁতুলবাড়ীয়া,বামন্দী,মটমুড়া ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘােষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর এ ৫টি ইউনিয়ন পরিষদের ভােটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলাে হলাে-কাথুলী,তেঁতুলবাড়ীয়া,বামন্দী,মটমুড়া ও সাহারবাটী ইউনিয়ন পরিষদ।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।
নির্বাচনে গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনােনিত প্রার্থী নির্বাচন করা হয়। এরা হলেন-কাথুলী ইউনিয়নে-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গােলজার হােসেন, মটমুড়া ইউনিয়নে- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে- সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন, সাহারবাটি ইউনিয়নে- সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মরহুম বজলুল হকের ছেলে মশিউর রহমান, বামন্দী ইউনিয়নে- সাবেক ছাত্রলীগ নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল।
অন্যদিকে, মেহেরপুর সদর উপজেলার সাথে সংযুক্ত মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাদের আওয়ামীলীগ থেকে মনোনীত করা হয়। এরা হলেন- দারিয়াপুর ইউনিয়ন-আওয়ামীলীগের নেতা মোঃ মোস্তাকিম, মোনাখালি ইউনিয়ন-আওয়ামীলীগের নেতা রফিকুল ইসলাম গাইন, বাগোয়ান ইউনিয়ন -আওয়ামীলীগের নেতা এম কুতুবউদ্দিন, মহাজানপুর ইউনিয়ন-আওয়ামীলীগের নেতা আমাম হোসেন।
মনােনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন, মেহেরপুর-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ গাংনী আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এবং গাংনী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা।
এদিকে,এ নির্বাচন উপলক্ষে এসব নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।
এস এম তারেক
মেহেরপুর


