
প্রকাশিত,০৭, অক্টোবর,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলায় ভাতিজির বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ওসমান খাঁ (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা কৃষক ওসমান খাঁর বাড়িতে বুধবার সন্ধ্যায় নিজের আপন ভাতিজির বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। রাত আটটার দিকে নিজ বসতঘরে থাকা বিদ্যুতের মেইন সুইচ অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন ওসমান খাঁ। রাত নয়টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজাগীর আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


