
প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার ভীমপুর ও কালাই উপজেলার ঝামুট গ্রামে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র জানান, পাঁচবিবির ভীমপুর গ্রামের বাসিন্দা সুবোধ চন্দ্র রায় (৩৫) ব্যাটারিচালিত অটো চালাতো। শুক্রবার সকালে মুরগির ফার্মে অটোতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, জয়পুরহাট সদরের হিচমী গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক গোলাম আজম (২৬) কালাই উপজেলার ঝামুট গ্রামের একটি নতুন বাড়িতে রডের কাজ করছিলেন। এসময় নিচ থেকে উপরের দিকে একটি লোহার খাঁচা নিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি একটি বিদ্যুতের তারের জড়িয়ে পড়ে। এতে গোলাম আজম বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


