
প্রকাশিত,১৬, সেপ্টেম্বর,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন চন্দ্র চীর্টাজি(৩৮)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে সদর উপজেলার ল²ীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাক্ষমপাড়া এলাকায়।
জীবন চ্যাটার্জি একই এলাকার নরেন্দ্র নাথ চ্যাটার্জির ছেলে।
পরে বিক্ষুদ্ধ লোকজন নেসকো নির্বাহী কার্যালয় ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষুদ্ধ লোকজন অফিসে ইট পাটকেল নিক্ষেপ করলে অফিসের পিছনের জানালার কাঁচ ভেঙ্গে যায়।
ল²ীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বাড়ির পাশে আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করছিলেন কৃষক জীবন চ্যাটার্জি। এ সময় বিদ্যুতের তার পড়ে থাকায় সেখানে বিদ্যুতায়িত হয়ে পড়েন সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
নেসকো বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম জানান, বিক্ষুদ্ধ লোকেরা অফিস ঘেরাও করে। সে সময়ে আমি অফিসে ছিলাম না।
ইট পাটকেল নিক্ষেপে অফিসের পিছনের জানালার কাঁচ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তিনি জানান, যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে ১০জনের মত গ্রাহক রয়েছে। সেখানে বাঁশের মাধ্যমে সংযোগ দেয়া রয়েছে। দ্রুত সেখানে পোল বসানোর কাজ শুরু হবে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউপ জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে আর এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


