
প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২১
সুমন আহমেদ ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রত্যাশা করছেন মতলব ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান। তিনি গজরা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি কলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও মতলব কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন শিক্ষামুলক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন প্রধান একজন তরুণ সমজ সেবক ও সাবেক ছাত্রনেতা। তিনি এ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে-গ্রামে, হাট-বাজার ও ঘরে-ঘরে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করতে অবিরাম ছুটে বেড়াচ্ছেন। এরই মধ্যে তিনি এলাকায় নির্বাচনী আলোচনার ঝড় তুলেছেন। করোনাভাইরাসে প্রকোপের সময় ইউনিয়নের দুস্থ্য অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদানসহ মসজিদ ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখেই যাচ্ছেন। এসব কারনেই তরুণ সমাজ সেবক তোফাজ্জল হোসেন প্রধান ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের একজন নিষ্টাবান, গ্রহনযোগ্য ও আলোচিত প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। সেই কারনে তিনি উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন প্রধান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি ইউনিয়নবাসীর প্রত্যাশায় ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি আশা করি দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবার কারণে আওয়ামী লীগ থেকে গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। মনোনয়ন পেলে ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপির উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে গজরা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সুন্দর একটি ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ’’।


