print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, আগস্ট,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ছাড়াই অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি কার্যক্রম চালাচ্ছেন খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, দেশে যখন মহামারী করোনা প্রাদুর্ভাব চলছে আর তখনেই এই সুযোগ কাজে লাগিয়ে খালিয়াজুরী কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমতি ছাড়াই ভর্তি বানিজ্যে মাতোয়ারা।

একাধিক অনার্স ভর্তি শিক্ষার্থীদের সংগে কথা হয় এ সময় কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি হওয়া পিয়াস,নাবিদ, মেহেদী হাসান বাবুর সংগে কথা হলে জানান,ভর্তি সংক্রান্ত আমাদের কাছ থেকে ৩৮০০ টাকা নিচ্ছে কিন্তু প্রাপ্ত রশিদ দিচ্ছে ৩৬০০ টাকা এ ব্যাপারে কলেজের হিসাবরক্ষক সুখেতু স্যার বলেন চা/পানি খাওয়ার জন্য নিচ্ছি। কেন ২০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে জানতে চাইলে কলেজের হিসাবরক্ষক সুখেতু সরকার জানান, শিক্ষার্থীদের ভর্তির যাচাই-বাছাই করার জন্য চা-নাস্তা বাবদ নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ব-বিদ্যালয়ের নির্দেশনা না থাকায় কেন অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তি করা হচ্ছে জানতে চাওয়া হলে খালিয়াজুরী হাজী আলী আকবর কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র সরকার অকপটে বলেন, জাতীয় বিশ্ব-বিদ্যালয়ের নির্দেশনা নিয়েই আমি অনার্স বর্ষের ভর্তি করিয়েছি। এ প্রসংগে খালিয়াজুরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম বলেন উক্ত কলেজের কর্তৃপক্ষ প্রথম বর্ষের ভর্তির বিষয়ে আমাকে অবগত করেছেন। কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের ভর্তির বিষয়ে আমি জানি না। যদি লিখিত অভিযোগ পাই যথাযথ ব্যবস্তা নিবো।