print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, আগস্ট,২০২১

রংপুর জেলা প্রতিনিধি ঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে রুবিনা, সাদিয়া ও বাসুরী নামে তিন বেনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে টার দিকে এঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার যমুনেশ্বরী নদীর নাটারাম নামক ঘাটে অন্যানদের সাথে নদীতে গোসল করতে নামে রুবিনা সাদিয়া ও বাসুরী। হঠাৎ করে ছোট বোন বাসুরী পনিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে বড় বোন রুবিনা ও সাদিয়া এগিয়ে যায়। এসময় তারাও নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তার ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মুত্যু ঘোষনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কালুপাড়া ইউনিয়নের নাটরামে ফুফাতো বোনের বিয়ে খেতে দাদীর সাথে বড় ফুফু কোহিনুরের বাড়িতে গিয়েছিল তিন বোন। আজ বৃহস্পতিবার বিকেলে শখের বসে নদীতে গোসল করতে যায় তারা। এসময় পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানায়, ছোট ভাই রবিউলের মেয়ে রুবিনা খাতুন নানান বাড়িতে থেকে ওসমানপুর মাদরাসার ১০ম শ্রেনীতে ও বাসুরী খাতুন ওসমানপুর সাহেদা স্কুলের ৫ম শ্রেনীতে এবং বড় ভাই সাইদুল মাস্টারের মেয়ে পৌর শহরের একটি স্কুলে ৫ম শ্রেনীতে পড়াশুনা করছিল। তাদের বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর শাহপাড়া গ্রামে।