print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুলাই,২০২১

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় হাড়িখোলা সড়ক দুর্ঘটনায় নিহত -৩ গুরুতর আহত আরো ২ জন
কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৯,জুলাই সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম, আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান,
ও কাভার্ডভ্যান চালক লিটন

মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমেকে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়।
পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক তিন জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।