print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া,করোনাভাইরাসের টিকা নিলেন।
আজ সোমবার (১৯জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া।

জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।’

টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, সে বিষয়ে খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।

এর আগে গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এর এক মাস পর আজ টিকা নিতে গেলেন। খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।