
প্রকাশিত,১৫, জুলাই,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোর ইউনিয়ন শিবগঞ্জ বাজারে আজ ১৫,জুলাই সকাল দশটায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুটি যশরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। মায়ের সাথে ঈদের বাজার করতে শিবগঞ্জ বাজারে আসলে , ছেলেটির মা অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় ,বাচ্চা দৌড় দিলে অন্য আরেকটি অটোর নিচে পরে যায় ৷ পরে স্থানীয় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায় ৷
যশরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷


