
প্রকাশিত,১৪, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতারন করেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার।
(১৩ জুলাই) মঙ্গলবার নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইল জেলা শিশু পরিবার নিবাস এতিম শিশুদের হাতে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে উপহারসামগ্রী বিতারন করেন।ঈদ উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ১টি শার্ট,১ জোড়া বার্মিজ স্যান্ডেল,১ জোড়া চামড়ার স্যান্ডেল,১টি টুথব্রাশ৷জেলা প্রশাসক হাবিবুর রহমান,শিশুদের সাথে সরাসরি মতবিনিময় করে তাদের থাকা-খাওয়া,পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন,এছাড়াও জেলা প্রশাসক শিশুদেরকে কোভিড-১৯ মহামারী প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করেন।
এসময় শিশুদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় এতিম শিশুদের সাথে সময় কাটানোর অনুরোধ করা হলে জেলা প্রশাসক তাদের দাওয়াত সাদরে গ্রহণ করার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনার বাইরে তাঁর ব্যক্তিগত অর্থ দিয়ে শিশুদের জন্য খাসি কুরবানির ব্যবস্থা করবেন বলেও জানান,এসময় শিশু”রা এমন লভোনীয় খবর শুনে খুশীতে উৎফুল্ল হয়ে ওঠে।