print news || Dailydeshsomoy

প্রকাশিত,৭, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

বাংলাদেশে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২০১জন,

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে,যা বাংলাদেশের সর্বোচ্চ একদিনে মৃত্যু রেকর্ড।

এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৬ শতাংশ। তার আগের দিন সোমবার (৫ জুলাই) একদিনে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ২০১ জন। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্বজুড়ে আবার বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। কোনোভাবেই কমছে না এর প্রকোপ। আবারও বিশ্বজুরে একদিনে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা আগের দিন ছিল ৭ হাজার ১৬১ জন। অপরদিকে, একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার।

বুধবার (৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৩০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৮ হাজার ৬১৩ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৫৬ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৭৩৬ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২১ হাজার ৬০৩ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।