print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫, জুলাই,২০২১

অনলাইন ডেস্ক ঃ

বাংলাদেশের গত ২৪ ঘন্টায করোনাভাইরাসের আক্রান্ত হয়ে নতুন রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে করোনা ভাইরাসে শনাক্ত রোগী ৯৯৬৪ জন।

এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জন।
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

এ নিয়ে দেশে টানা ৯ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে রোববার করোনায় প্রাণ হারান ১৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।