print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুন,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

বাংলাদেশের সাথে ভারতের ৫ম বারের মতো বন্ধের মেয়াদ বাড়লো১৬দিন।
রবিবার (১৩জুন ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে সিদ্ধান্ত আরও ১৬ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।

ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়।

এক্ষেত্রে প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।

প্রথম দফায় ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত ব‌ন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়। এরপর তৃতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।৪র্থ দফায় ১৪ জুন মেয়াদ বাড়ানো হয়।আবারো ৫র্ম দফায় ১৬দিনের জন্য বাড়িয়ে ৩০জুন পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।এ বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

১৬/৬/২১