
প্রকাশিত,১৫, জুন,২০২১
মোঃকাউসার (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৫ ই জুন ইসদাইর পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ টুর্নামেন্টগুলো উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় জেলা প্রশাসক যিনি বলেছেন মেয়েদের তেমন খেলার সুযোগ হচ্ছে না সুযোগের জন্য পরিবেশটাও দরকার বর্তমান সমাজে কখনোই নেই অনুশীলন করা প্রস্তুতিমূলক ম্যাচ খেলা এসব করলে খেলা থেকে ভালো মনের ফল বেরিয়ে আসে আসবে সকলের শুভ কামনা করে ডিসি মহোদয় মেয়েদের ও ছেলেদের আলাদা প্রশিক্ষণ দিয়ে জেলা পর্যায়ে খেলতে অংশগ্রহণ করার জন্য হবে আমাদের পাশে থাকবেন আনন্দে শ্রেষ্ঠত্ব আমাদের খেলাধুলা খেলোয়াড়রা ফুটিয়ে তুলবে।
উক্ত অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ব্যাপারি অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফা জহুরা। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শুক্লা সরকার জাতীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির প্রমূখ।


