print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,জুন,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন শিরোমনি বাজারে করোনা সংক্রমন রোধে বাজার ও শিরোমনি মার্কেট এলাকায় মোবাইল র্কোট পরচিালনা হয়।

১৩ জুন রবিবার সকালে ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়েছে। ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস জানান, মোবাইল র্কোট পরচিালনা কালে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খুলে রাখা এবং রাস্তায় মাক্স না পরার কারণে ও স্বাস্থ্য বিধি না মেনে চলার অপরাধে শিরোমনি বৈশাখী সুপারমার্কেটের বিক্রমপুর ক্রোকারিজ ব্যবসায়ী শহিদুল ইসলাম হিমেল বাবা আবুল কালাম আজাদ কে ১০০০ হাজার টাকা জরিমানা করেন, তাহসান, পিতা- ইউনুস হাওলাদার, গ্রাম : যোগীপোল, ১০০টাকা , তানজিল ,পিতা আজাদ হাওলাদার শিরোমনি দক্ষিণপাড়া ১০০ টাকা, মোট ১হাজার ২০০ টাকা জরমিানা আদায় করেন।

এদিকে পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধির বিষয়ে সচেতন করেন, এ সময় উপস্থিত ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম,৪ নং ইউপি সদস্য মাহমুদ হাসান, খানজাহান আলী থানার এস আই হযরত আলী সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।