
প্রকাশিত,৯, জুন,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বুধবার(০৯ জুন)ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৩০ মেঃটন পেঁয়াজ আমদানি করা হয়।জুবায়ের এন্টারন্যাশনাল ঢাকা এ পেয়াজ আমদানি করে।
পেঁয়াজ উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার দেশের বাইরে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। যার ফলে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয় আমদানিকাররা। তাদের কয়েক শ কোটি টাকার এলসি খোলা থাকলেও নিষেধাজ্ঞার কারনে এলছি কৃত পেঁয়াজ আমদানি করতে পারেনি।
বেনাপোল কাস্টমস সুপারেন্টেন্ড আলমগীর হোসেন জানায়,আজ বিকালে ৩৬২৫ ইউএস ডলার মুল্যে ভারত থেকে ২৯ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা বাংলা টাকায় প্রায় ৩লাখ ১৯ হাজার টাকা। পণ্য ছাড় করাতে ব্যবসায়ীদের আমদানি মুল্যের উপর ৫% হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে আমদানিকারককে সহযোগীতা করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টার প্রাইজ।
বেনাপোল বন্দরের ব্যাবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দর কেজি প্রতি কমেছে ১০ টাকা।এসময় তিনি আরো জানান, যখন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয় তখন সুবিধাবাদী ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের কারসাজিতে পেঁয়াজের মুল্য আকাশ ছোয়া বেড়ে যায়। এতে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় এ খাদ্য।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৯/৬/২১


