print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬, জুন,২০২১

নিউজ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি দেখতে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকঅধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা রবিবার এক ঝটিকা সফরে আসেন।

তিনি প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সোনামসজিদ স্থল বন্দর এলাকা এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন।এ সময় তিনি বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিমিটেডের সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরে কোভিড ১৯ এর স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্বন্বয় সভায় অংশ গ্রহন করেন।
্য
তিনি করোনার সব্বোর্চ্চ সংক্রমন এলাকাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শীর্ষে শিকার করে বলেন,পাশ্ববর্তী দেশ থেকে যেন করোনার সংক্রমন ছড়িয়ে যেতে না পারে এবং চাঁপাইনবাবগঞ্জের কোভিড পরিস্থিতির অবস্থা দেখার জন্যই চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন।তিনি বিভিন্ন সমস্যাগুলো আলোচনার মাধ্যমে চিন্ধিসঢ়;হত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।স্বাস্থ্য বিধি মেনে চললে যে কোন ভ্যারিয়েন্ট থেকে রক্ষা
পাওয়া সম্ভব জানিয়ে তিনি এ জন্য তিনি হাত ধোয়া, সঠিকভাবে মাক্স পড়া সহ স্বাস্থ্য বিধি মেনে
চলার আহবান জানান। তিনি লকডাউনের চিত্র দেখেসন্তোষ প্রকাশ করে সংক্রামন নিয়ন্ত্রনে অন্তত ২/৩সপ্তাহ জেলাবাসীকে ধৈয্য ধরার আহবান জানান।আরসংক্রমন না বাড়লেও কমার জন্য সবাইকে কষ্ট করে হলেও কঠোর লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

ভারতীয় ট্রাক চালক ও ভারত ফেরত দের যেন আরও ভাল ভাবে নজরদারীতে আনা যায় এ জন্য আরো একটিস্ক্রিনিং মেশিন বসানোর উদ্যোগের কথা জানান তিনি।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরি,উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , পানামার পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় শেষে
রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।