print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬,মে,২০২১

নিজস্ব প্রতিবেদক,

আগামী মঙ্গলবার চীন থেকে আনা ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম উদ্ধোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে আজ থেকে গনপরিবহণ চলাচল শুরু হয়েছে।পুরো দেশ লকডাউন না করে আপাতত জেলাভিত্তিক লকডাউনের প্রতি মনোনিবেশ করা উচিত।
জেলা এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারী বাড়াবার পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পূর্নবাসন করা বেশ জরুরী

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেয়া প্রয়োজন। কারন বর্তমানে অঘোষিত ভাবে সবাই কোন না কোন সেশনজটে আটকে আছেন।তবে তার আগে শিক্ষক-ছাত্রদের ভ্যাক্সিন জরুরী ভিত্তিতে প্রদান করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া থেকে স্পুটনিক-৫ আনার সম্ভাবনা ক্ষীন।এরই মধ্যে রাশিয়া প্রতি ডোজ ভ্যাক্সিনের জন্য ১০ মার্কিন মার্কিন ডলার দাবী করেছে।এছাড়া ক্যারিং খরচ সহ এ খরচ আরো বাড়বে।সাথে রাশিয়া কিছু অঘোষিত শর্ত রেখেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে শুদ্ধি অভিযান চালানো সময়ের দাবী।স্বাস্থ্য খাত বাংলাদেশ সরকারের কম বরাদ্দকৃত খাতের একটি হলেও এ খাতের বেহাল দশা করোনার সময় সুস্পষ্ট হয়েছে।সুস্পষ্ট হয়েছে দুর্নীতি।

দেশের জিডিপি,প্রবাসী আয় বাড়লেও দেশের মধ্যবিক্ত,নিম্নমধ্যবিক্ত এবং নিম্নবিত্ত শ্রেনীর জন্য প্রণোদনা দেয়া আবশ্যক।এক্ষেত্রে খাদ্য বা ত্রাণ নয়,বরং সুবিধাবঞ্চিতদের স্বার্থে সামাজিক সুরক্ষা খাতকে আরো বিস্তৃত করা যেতে পারে।মুখ থুবড়ে পড়া ব্যবসার জন্য দরকার প্রণোদনা।শুধু গার্মেন্টস না,ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং চাকুরীর খাতগুলোতে আবার দাড়া করানোই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ।সামাজিক সুরক্ষা কিংবা সহজ শর্তে লোন দেয়ার আপাতত তেমন কোন বিকল্প নেই।

দেশের মেগাপ্রজেক্ট গুলো বাস্তবায়ন হলে দেশজ জিডিপি বাড়বে এতে কোন সন্দেহ নেই।কিন্তু যতটা উন্নতি হওয়ার কথা তার পথে প্রধান অন্তরায় কোভিড ১৯ এবং দুর্নীতি।

দুর্নীতিকে সমুলে উৎপাটন করা কঠিন কিন্ত অসম্ভব নয়। মনে রাখতে হবে,দূর্নীতির শিকড় যতই গভীর হউক না কেন,তা উৎপাটন করা অপ্রতিরোধ্য কিছু নয়।

কোভিড ১৯ সিচুয়েশন আরো ২-৩ বছর থাকতে পারে।তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে সবকিছু স্বাভাবিক করাই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ।তার চেয়েও বড় চ্যালেঞ্জ হবে একটি বৃহৎ জনগোষ্ঠীকে পুনরায় আর্থিকভাবে সাবলম্বী করা।বাংলাদেশের সামাজিক অর্জন বিগত দেড় বছরে অনেকাংশে মলিন হয়েছে।অনেক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে।দেশকে পুনরায় এগিয়ে নেয়ার দায় কারো একার না,বরং তার দায় সকলের।