
প্রকাশিত,১৩,মে,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের বিশ্বাস্থ্য ও আস্থার প্রতিক সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর ঈদ সামগ্রী বিতারণ।আজ (১৩ মে) সকাল ১০ ঘটিকার সময় নড়াইল শহরের ভওয়াখালী নিজস্ব কার্যালয়ে সমাজের অসহায় ছিন্নমূল ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।ঈদ সামগ্রী বিতারণের সময় উপস্থিত ছিলেন,চলো পাল্টাই বাংলাদেশের উপদেষ্টা ক্রিকেটার শামীম সিকদার,প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান,সাধারণ সম্পাদক মোঃসাজিদুর রহমান,দপ্তর সম্পাদক শোয়াইব হোসেন,সদস্য রাইহান,মাঈননুল ইসলাম ও দিয়া দাস প্রমূখ।চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান বলেন,বাংলাদেশে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক আধুনিক নড়াইল গড়ার রুপকার ও কাড়ীগড় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার সৌজন্যে চলো পাল্টাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোলাম মোর্ত্তুজা স্বপন সাহেবের সহযোগিতায় অসহায় ছিন্নমূল পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।জাকারিয়া খান আরো জানান,সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ করোনাকালীন সময়ে প্রায় আট লক্ষ টাকার উপহার বিতরন করেছে এবং এ কাজ অব্যাহত থাকবে।
আমরা আশা করি সমাজের বিত্তবান”রা এই দূর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে বলেও জানান।
এদিকে,সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর কর্মকান্ডে নড়াইল বাসী আজ আনন্দিত,অসহায় পরিবার এ ঈদ সামগ্রী পেয়ে আনন্দিত ও অশ্রুকন্ঠে বলেন,এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আজ আমাদের অসহায় পরাবারের মাঝে ঈদের জন্য সেমায়,চিনি,কিচমিচ,দুধ,ডাল সহ বিভিন্ন মালামাল আমাদের দিয়েছে,আল্লাহু এসব বাচ্চাদের ভবিষ্যৎ উজ্বল করবে।এদিকে অসহায় ভ্যান চালক জানান,আমি ঈদে নিজের জন্য কিছু কিনতে পারিনি কিন্তু চলো পাল্টাই এর জাকারিয়া আমাকে ডেকে নিয়ে ঈদের দিন রান্না করার জন্য যা যা লাগে সে গুলা একটি ব্যাগে করে দিয়েছে এবং ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ার জন্য একটি পান্জাবী দিয়েছে,চলো পাল্টাই এর সকল সদস্যদের জন্য দোয়া করি।নড়াইলের সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ প্রতিনিয়তই হাসপাতাল ক্লিনিক সহ বিভিন্ন স্থানে রক্তদানে সুনাম অর্জন করেছে এবং নড়াইলের অসহায় মানুষের কাধেঁ কাধঁ মিলিয়ে সাস্থ্য সেবা দিয়েছে।


