
প্রকাশিত,৭,মে,২০২১
মোঃ আল-আমিন // ভোলা প্রতিনিধি
ভোলার বাংলাবাজার থেকে দৌলতখানে অটোরিক্সা নিয়ে বাড়ী ফেরার সময় শান্ত (১৫) নামক এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দিয়েছে ছিনতাইকারীরা ৷
শুক্রবার রাত ৮ টার পর হালিমা খাতুন কলেজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে ৷ পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে নিয়ে যায় ৷
অভাব ও পরিবারের উপার্জনের জন্য রিক্সা নিয়ে বের হয়েছিল প্রতিদিনের মতই। সে দৌলাতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রফিক এর ছেল।


