print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬,মে,২০২১

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন সদস্য পদে জয়ী হলে এলাকায় মাদক নির্মূল করবেন। উল্টো নিজে মাদক ব্যবসা করছেন এবং এলাকা মাদক ব্যবসায়ীদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৪নং তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আইনাল হক (আইনুল) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু।

অভিযোগ সূত্রে জানাযায়, মেম্বার প্রার্থী আইনাল হক আইনুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ ধরে জড়িত। এ ছাড়া ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তিনি মাদক ব্যবসায় মদদ দিচ্ছেন। আইনাল হকের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়। আইনাল হকের স্ত্রী ও তার মা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাদের এ ব্যবসায় মদদ দিচ্ছেন মেম্বার প্রার্থী আইনাল হক। এসব মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ফলে তেলিহাটি ইউনিয়নসহ আশপাশের এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে বা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

মেম্বার প্রার্থী আইনাল হক বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি আগে একসময় মাদক সেবন করতাম, এখন ভাল হয়ে গেছি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিসহ ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।