print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫মে,২০২১

সুজন,টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ী অঞ্চলের একটি আনারস বাগান থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কুড়ালীয়া (গাজীরভীটা) এলাকার এক আনারস বাগান থেকে তার মরদেহ পাওয়া যায়।এ বিষয়টি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।