
প্রকাশিত,২৮এপ্রিল,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নীলফামারীতে এক ভারতীয় নারীকে আটক।
আজ বুধবার বিকেলে ৯৯৯ এর গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া নামক স্হানের একজনের বাড়ি থেকে মিতালী রানী দাস ( ২১) নামে এই ভারতীয় নারীকে আটক করে নীলফামারী সদর থানা পুলিশ ।
আটককৃত মিতালী রানী দাস ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার গ্রামের অভিজিৎ দাসের মেয়ে।
মিতালী সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রেসবুকে নীলফামারীর কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের এক মেয়ের সাথে পরিচয়ের মাধ্যমে তিনি বাংলাদেশ এ আসেন।
এবিষয়ে নীলফামারীর সদর থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত )জনাব মাহমুদ উন নবীর সাথে কথা হলে তিনি বলেন আমরা জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে গোপন সংবাদ পেয়ে কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রাম থেকে আটক করি । সে গত ৬ ই মার্চ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার হেমায়েতপুরে তার কাকা জনাব রাবিন্দ্র দাস (৪৫) ও গোবিন্দ দাস (৪৩) এর বাড়িতে যায় তার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রেসবুকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার এক মেয়ের সাথে পরিচয় হলে সে সেখানে কিছুদিন থাকার পর নীলফামারীতে তার আর এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসে , তবে এই করোনা ভাইরাসের উচছতরে সংক্রমণের জন্য এসময় অচেনা এক নারীকে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা আজ জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে সেই নারীকে আটক করি এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে বিকেলেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়


