
প্রকাশিত,২৬ এপ্রিল, ২০২১
সোহাগ হোসেন বেনাপোল ঃ
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে ভারতের সঙ্গে পাসপোর্ট যাত্রী চলাচল ১৪ দিন বন্ধ ঘোষণা করেছে সরকার।
এ ঘোষণা ২৬ এপ্রিল থেকে ৯ এমে ১৪ দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ব্যাপক হারে অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নেয়।
রবিবার (২৫ শে এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে ভারতে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা শর্তশাপক্ষে ফেরত আসতে পারবে।
ভারতে গত৩/৪ দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।অন্যদিকে মার্চের শেষে এসে বাংলাদেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।
সোহাগ হোসেন,
বেনাপোল যশোর।
২৬/৪/২১


