print news || Dailydeshsomoy

হানিফ খান স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১২ই অক্টোবর সকালে উপজেলার হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে জনপ্রতিনিধি, পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবছর এ উপজেলায় ১৭টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্ধ ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।