
প্রকাশিত, ১৭ মার্চ, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর (১০১তম) জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
গফরগাঁওয়ে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১০১তম) জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
আজ (১৭মার্চ) বুধবার সকাল ৯ ঘটিকার সময়, উপজেলা আওয়ামী-লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সকাল ৮ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি শেষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা ও র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী-লীগ, কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, রেশমা আক্তার, গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি, আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, গফরগাঁও উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশ, যুগ্ন আহবায়ক এমএ কাওছার , পৌর যুবলীগের আহ্বায়ক, মাহমুদুল হাসান সজিব, যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, গফরগাঁও ছাত্রলীগ সভাপতি, মেহেদি হাসান সানিল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, পৌর ছাত্রলীগ সভাপতি, মাহমুদুল হাসান সিয়াম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরঙ্গ হেলাল, গফরগাঁও ১৫ ইউনিয়নের চেয়ারম্যান গণ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
দেশ সময়,/আয়নাল ইসলাম,


