print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭ মার্চ

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলায় ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে সকালে কেক কাটা অনুষ্ঠানসহ ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গরন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন।

এসময় আজ ১৭ মার্চ সকাল ৯টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়ের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

সকাল ১১ টায় ময়মনসিংহ কৃষ্ণচূরা চত্বরে জমায়েত হয়ে মিছিল ব্যানার ফুলের তোরাসহ সার্কিট হাউজ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, সহসভাপতি সোহেল মাজহার, হুমায়ূন কবির লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান শাহিন, নুরুল খান বাকী, মাহবুবুল হক বাবলু জাকির হোসেন, এবং মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি আবুল কালাম, মহন খান, মোস্তফা কামাল, মারুফ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কৃষক লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা শ্রমিক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, সরকারি বেসরকারী প্রতিষ্ঠান সমূহ ব্যপক উৎসাহ আমেজে শ্রদ্ধা নিবেদন সহ কেক কেটে দিবসটি পালন করেন।