
প্রকাশিত, ১৭ মার্চ, ২০২১
মোঃ সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ্্ঃ
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জেলায় জাতীয় শিশু দিবস পালিত হয়।
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত।
১৭ মার্চ ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সকাল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল আব্দুল ওদুদ এমপি , বীর মুক্তিযোদ্ধা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি মোখলেসুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমানুল্লাহ বাবু, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামী লীগ নেতা ডাবলু।
পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।


