
প্রকাশিত, ১১ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর চিলাহাটি সীমান্ত ঘুরে গেল ভারতীয় একটি রেল ইঞ্জিল ।
আগামী ২৬ শে মার্চ স্বাধীনতার সূর্বণ জয়ন্তীতে নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের এনজিপি টু ঢাকা সরাসরি যাত্রীবাহি ট্রেন চলাচলের উদ্ধোধনের জন্য ভারতীয় রেল ইঞ্জিলের এই মহড়াটি অনুষ্ঠিত হয় ।
আজ বৃহস্পতিবার ভারতের এনজিপি থেকে ছেড়ে আসা ইঞ্জিল টি বিকেলে ৪ টার দিকে ভারতের হলদিবাড়ি সীমান্তের শূন্য রেখায় এসে পৌনছায় ।
ইঞ্জিল টি চিলাহাটি রেলস্টেশন এ আসার কথা থাকলেও কাগজপত্রের ত্রুটির কারনে চিলাহাটি আসতে না পারায় সেখান থেকেই প্রয়োজনীয় কাজ শেষ করে পূর্ণরায় এনজিপিতে ফিরে যায় ।
এদিকে চিলাহাটি রেলস্টেশনের সহকাট মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন আগামী ২৬শে মার্চ স্বাধীনতান সূবর্ণ জয়ন্তী তে এই পথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহি ট্রেন চলাচলের জন্য ভারতীয় রেল ইঞ্জিল আজকে এই মহড়াটি করে গেল ।
তিনি ভারতের হলদিবাড়ি স্টেশনের মাস্টার সত্যজিত তিওয়ারির বরাদ দিয়ে বলেন এই মহড়ায় ৭ জন প্রতিনিধি ছিলেন ।
রেলওয়ে তথ্য
মতে জানা যায় যে এই রেল পথটি বৃটিশ আমল থেকেই চিলাহাটি হলদিবাড়ি রেল চলাচল করতো এবং গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতো , তবে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ র পর পথটি বন্ধ হয়ে যায়। তবে দুইদেশের প্রধানমন্ত্রীর প্রচেস্টায় আবারো পথটি চালু হতে চলছে , আগামী ২৬ শে মার্চ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দুইদেশের এর উদ্ধোধন করবেন ।
তবে ঢাকা থেকে শিলিগুড়ি ভাড়া ধরা হয়েছে ২২০০ টাকা আর চিলাহাটি থেকে ভাড়া ধরা হয়েছে ৭০০ টাকা
এবিষয়ে নীলফামারীর জেলাপ্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন আমরা আশা করি যে স্বাধীনতার দিবসেই এই পথ দিয়ে যাত্রীবাহি ট্রেন চলবে , তাই আজকে এর মহড়া হয়ে গেল
।
এদিকে চিলাহাটি রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম বলেন চিলাহাটি হলদিবাড়ি রেলপথ টি পূর্ণরায় চালু করতে এর ব্যয় হয়েছে ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা আর এই প্রকল্প সব কাজ সঠিক সময়ে শেষ করতে পেরে আমরা অনেক খুশি বোধ করছি


