print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ মার্চ, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীতে নিখোঁজ ইয়াসমিনের সন্ধ্যান চায় তার পরিবার
ইয়াসমিন গত ৭ ই মার্চ বিকেল বাড়ি থেকে সৈয়দপুর যাওয়ার থেকে নিখোঁজ রয়েছে এবং এখন পযন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি , আর তার ব্যবহারিত ফোনটি ও বন্ধ রয়েছে
এদিকে ইয়াসমিনের বাবা ফজলে রাব্বির (৫৭ ) সাথে কথা হলে তিনি বলেন , আমার মেয়ে কোনদিন কোথায় যায়নি এবং গেলেও আমাকে বলে যেত আর গত ৭ মার্চে আমার মেয়ে বাড়ি থেকে সৈয়দপুর বাজারে কিছু কেনার জন্য গেলে তখন থেকেই সে নিখোঁজ রয়েছে তাকে কোথাও খুজে পাওয়া যাচেছ না এবং তার ব্যবহারিত ফোনটি ও সুইচস্টপ দেখাচেছ । তাে খুজে পেতে আমরা মাইকিং ও করছি তবুও কোন খবর পাইনি , আর মেয়ের খবর না পাওয়ায় আমি থানা একটি জিডি দায়ের করেছি ।
আমার মেয়ে দেখতে ফর্সা, উচ্চতা ৫ ফিট , বয়স আনুমানিক ২৮ হবে আর সেদিন ও ( ইয়াসমিন) হালকা গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ ও বোরকা পড়েছিল, আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার মেয়েটিকে খুজে দিন । একথা বলে তিনি তার বাড়িতে যোগাযোগ করার জন্য বাড়ির ফোন নাম্বার দেন
মোবাইল নাম্বার 01722666371
, এদিকে সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহনের সাথে কথা হলে তিনি বলেন ইয়াসমিন গত ৭ ই মার্চ বাসা থেকে সৈয়দপুরে যাওয়ার পথে নিখোঁজ হন , এর তাকে অনেক খোজাখুজি করে যখন তার পরিবারের লোকজন তার কোন খোজ পায়নি , তখন মেয়েটার ( ইয়াসমিনের ) বাবা থানায় এসে ৪৯৩ নামবারে একটি জিডি মামলা দায়ের করেন , এবং জিডি মামলাটি নিয়ে আমরা মেয়েটিকে খোজার চেস্টা করছি