print news || Dailydeshsomoy

প্রকাশিত,

মো:রফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল পৌরসভার ক্ষমতা গ্রহন করলেন নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা।
আজ (২৮ফেব্রয়ারী) রবিবার জেলা শিল্পকলা একাডিমি অডিটোরিয়ামে নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আঞ্জুমান আরাসহ পৌর পরিষদের কাছে পৌরসভার ক্ষমতা হস্তান্তর করলেন,পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পেনেল মেয়র মোঃরেজাউল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইল পৌরসভার মেয়র ( দায়িত্বপ্রাপ্ত) মোঃরেজাইল বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক মোঃ শামিমুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই বিশ্বাস,সরকারি কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তাগন,নব- নির্বচিত কাউন্সিলর গন ,রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমূখ।