print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

আগামী ২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সৈয়দপুর পৌরসভার সাধারন নির্বাচন উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১ দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কেন্দ্রে নির্বাচনি প্রিজাইডিং অফিসারের সাথে নীলফামারী জেলা পুলিশের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

এসময় নীলফামারী জেলাপ্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী প্রিজাইডিং অফিসারদের কে বলেন এই সৈয়দপুর পৌরনির্বাচন যেন সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ যেন হয় সে জন্য অনেক নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করেছি

এদিকে উক্ত সভায় নীলফামারীর পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান ( বিপিএম ,পিপিএম ) বলেন সুষ্ঠ ,সচ্ছ ,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পুলিশি নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করেছে

নির্বাচনী এলাকায় আমরা তিন স্তরের নিরাপত্তা বলয় সহ পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও অনেক পুলিশ মোতায়েন থাকবে

এসময় তিনি আরো বলেন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডং অফিসার ও সকল পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীদের যথাসময় ভোটকেন্দ্রে উপস্থিত থাকা এবং সংশ্লিস্ট কর্তৃ পক্ষের অনুমিত ব্যতীত কোন ব্যক্তি কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না পরে সকল কেন্দ্রের প্রিজাইডিং দের নির্বাচনী সরঞ্জাম প্রদান করা হয়

উক্ত মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন জেলাপ্রশাসক , হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশসুপার জনাব মোখলেছুর রহমান ( বিপিএম ,পিপিএম ) নীলফামারী জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোহাম্মদ ফজলুল করিম সহ সৈয়দপুর ও নীলফামারীর উদ্ধতন কর্মকর্তারা

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলার নির্বাচন ও রিটানিং অফিসার জনাব নাসিম আহমেদ