print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ :

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডলের (ধানের শীষ) বিজয় নিশ্চিত করতে পৌর বিএনপির উদ্যোগে পথসভা আয়োজন করা হয়েছে।

সোমবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর এলাকার ৬ নং ওয়ার্ড নওধারের পশ্চিমাংসের মহল্লাবাসীদের নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী বাদল,সাবেক দপ্তর সম্পাদক আনিসুর রহমান মৃধা,৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, জাককানইবি ছাত্রদল সাবেক সভাপতি শাহ মোঃ শাহাবুল হোসেন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক ফিরোজ নুন, উপজেলা জাসাস আহ্বায়ক কবি জামান শাহ প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামাল হোসেন।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।