print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, নভেম্বর,২০২১

বাবুল আকতার খুলনাঃ

খুলনায় বিএনপি সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ (২২,নভেম্বর) সোমবার বেলা পৌনে ১২ টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এসময় নেতার্মীদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠি চার্জ করে। ‌দু’দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া পুলিশ কয়েকজন নেতাকর্মীদের আটক করেছে।
এদিকে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
বি‌ক্ষোভ সমা‌বে‌শে নগর বিএন‌পি সভাপ‌তি নজরুল ইসলাম মঞ্জু ব‌লেন, পু‌লিশ অ‌তি উৎসাহী হ‌য়ে মারমুখী আচারণ শুরু ক‌রে‌ছে। তা‌দের আঘা‌তে আমা‌দের কিছু নেতাকর্মীরা আহত হ‌য়ে‌ছেন। তিনি বলেন,নেত্রীর মু‌ক্তির জন্য মান‌বিক কর্মসূচীর আ‌য়োজন ক‌রে নগর ও জেলা বিএন‌পি। সকাল থেকে প্রশাসন কার্যালয় ঘিরে রাখে পুলিশ। পু‌লিশকে তি‌নি স‌রে যাওয়ার অনু‌রোধ ক‌রেন। পু‌লিশ তা না ক‌রে সাধারণ নেতাকর্মীর ওপর হামলা করে। এ ঘটনায় সংগঠ‌নের অর্ধশতা‌ধিক নেতাকর্মী আহত হয়েছে। সমাবেশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।
###
বাবুল আকতার
খুলনা।