print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, অক্টোবর,২০২১

স্পোর্টস ডেস্ক ঃ

বিশ্বকাপ টি-টোয়েন্টিতে আবারো তীরের কাছাকাছি গিয়ে তরী ডুবেছে বাংলাদেশের।
শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১৩ রান। আন্দ্রে রাসেলের করা সেই ওভারের প্রথম পাঁচ বলে আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে নিতে পারেন ৯ রান। ফলে সমীকরণ নেমে আসে শেষ বলে ৪ রানে। রাসেলের করা ব্লক হোল ডেলিভারিতে ব্যাটই ছোঁয়াতে পারেননি মাহমুদউল্লাহ।

যে কারণে আরও একবার তীরের কাছাকাছি গিয়ে তরী ডুবেছে বাংলাদেশ দলের।
ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ৩ রানের পরাজয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়েছে বাংলাদেশের।
একদম কাছাকাছি পৌঁছেও ম্যাচ শেষ করতে না পারার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে শেষ বলে জিততে না পারা, তিনটি ক্যাচ ছেড়ে দেওয়া কিংবা শেষদিকে বাড়তি রান দেওয়া- সবকিছু নিয়েই কথা বলেছেন মাহমুদউল্লাহ। তার সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

মাহমুদউল্লাহ: উইকেট কিছুটা কঠিন ছিল আমরা দেখেছ। যখন আমরা বোলিং শুরু করেছিলাম, ব্যাক অব লেংথে বোলিং করা হচ্ছিল উইকেটে ঐভাবে খুব একটা বল আসছিল না। বাউন্স কিছুটা লো ছিল আমরা বুঝতে পেরেছিলাম। তো আমরা ওভাবেই বোলিং করছিলাম। আমাদের বোলাররা ভালোই বোলিং করেছিল কিন্তু যে দুইটা সুযোগ এসেছিল সেগুলো যদি নিতে পারতাম সম্ভবত ১০টা রান কম হত এবং আমাদের জন্য লক্ষ্যটা কম হতো। চেষ্টা করেছি টি-টোয়েন্টি খেলায় এমন মার্জিন হয়। কিন্তু জিততে পারিনি।