
প্রকাশিত,২৮, অক্টোবর,২০২১
স্পোর্টস ডেস্ক ঃ
বিশ্বকাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় জয়। শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হেসে খেলে ৭ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অস্ট্রেলিয়া প্রমাণ করেছিল তারা এবার শিরোপা জিততেই এসেছে আরব আমিরাতে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সে কথারই ধারাবাহিকতা রক্ষা করলো অসিরা।
শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
ওয়ার্নারের ৪২ বলে ৬৫ রানের ইনিংসটিই অস্ট্রেলিয়াকে সহজ পাইয়ে দেয়। সে সঙ্গে অ্যারোন ফিঞ্চ, স্টিভেন স্মিথের দুটি ক্যামিও ইনিংসও তাদের জয় সহজ করে দেয়।


