print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, সেপ্টেম্বর,২০২১

স্পোর্টস ডেস্ক ্্

লিওনেল মেসির হ্যাটট্রিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা।

অধিনায়কের হ্যাটট্রিকের সুবাদেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তেরা। এখন শুধু বাকি রয়েছে ব্রাজিলের বিপক্ষে স্থগিত থাকা অষ্টম ম্যাচটি।

আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিল প্রীতি ম্যাচ বা অপ্রতিযোগিতামূলক ম্যাচে।
এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। এই হ্যাটট্রিকের সুবাদে মেসির আন্তর্জাতিক গোলসংখ্যাকে উন্নীত করেছে ৭৯-তে।
দুর্দান্ত এই হ্যাটট্রিক, ভেঙেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। তাও আবার দীর্ঘ ১৮ মাস পর ফেরা নিজ দেশের দর্শকদের সামনে। কোথায় উল্লাসে ফেটে পড়বেন, উল্টো অঝোরে কাঁদতে শুরু করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার হ্যাটট্রিক ছাপিয়ে এটিই হয়ে উঠলো বড় ঘটনা।

ক্লাব ফুটবলে হিরো, জাতীয় দলে জিরো- দীর্ঘদিন এই অপবাদ সইতে হয়েছে আর্জেন্টাইন জাদুকর লিওলেন মেসিকে। জাতীয় দলকে একের পর এক ফাইনালে তুলেও শিরোপা জিততে না পারার ব্যর্থতার দায় পুরোটাই দেয়া হতো মেসির কাঁধে। সেসব পেছনে ফেলে অবশেষে জাতীয় দলকেও চ্যাম্পিয়ন করেছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের ঘরের মাঠ এল মনুমেন্টালে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। প্রথম গোলটি করেন ম্যাচের ১৪ মিনিটে। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৪ ও ৮৮ মিনিটে আরও দুইবার স্কোরশিটে নাম তুলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। ৮ ম্যাচের ৫টি জয় ও ৩টি ড্রয়ে ১৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।