
প্রকাশিত, ৩০ আগস্ট,২০২১
অনলাইন ডেস্ক ঃ
পিএসজির জার্সিতে মেসির প্রথম আবির্ভাবে ফুটবল দুনিয়া স্মরণীয় এক সাক্ষী।
রেঁসের মাঠে কাল দারুণ এক ঘটনাই ঘটল। বলতে গেলে বিরল ঘটনাই। প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে মাঠে নামতে দেখে এমন তীব্র হর্ষধ্বনি! কাল ফ্রেঞ্চ লিগে পিএসজির জার্সি গায়ে মেসির অভিষেক মুহূর্ত এমন স্মরণীয় এক মুহূর্তেরই সাক্ষী।
পিএসজির বিপক্ষে রেঁস কাল হেরেছে ২–০ গোলে।
কিন্তু রেঁস সমর্থকেরা সেটি ভুলে গিয়ে উদ্যাপন করেছেন ফ্রেঞ্চ লিগে মেসির অভিষেক।
ভাবনাটা ছিল পিএসজির আক্রমণভাগের তিন ত্রয়ী নেইমার, কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসিকে এক সঙ্গে দেখা। সেটি হয়নি। মেসি শুরুতে ছিলেন ডাগআউটে। ৬৬ মিনিটে বন্ধু নেইমারের জায়গাতেই মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের বাকি সময়টায় অবশ্য এমবাপ্পে আর আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল দি মারিয়ার সঙ্গেই তৈরি করেছেন রসায়ন।
বদলি হিসেবে মাঠে নামছেন। অথচ প্রতিপক্ষ দলের সমর্থকরা উচ্চকিত, উচ্ছ্বসিত। গলা ফাটিয়ে ডাকলেন প্রতিপক্ষের খেলোয়াড়কে। এমন দৃশ্য ফুটবলে খুবই বিরল। কিন্তু ফুটবলারটি নাম যখন লিওনেল মেসি, তখন সব কিছু হয় ওলটপালট, অবতারণা হয় নতুন দৃশ্যের।
রোববার রাতে তেমনই দেখা গেল। ফরাসি লিগ ওয়ানে এমবাপের জোড়া গোলে রেঁসের বিরুদ্ধে জিতেছে পিএসজি। এই খবরের চেয়ে বড় খবর, এই ম্যাচেই পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির। বার্সার ইতিহাস পেছনে ফেলে পিএসজির হয়ে বল নিয়ে দৌড়ালেন মেসি। গোলের দেখা পাননি, কিন্তু জিতে নিলেন মানুষের মন।


