
প্রকাশিত,১২,মে,২০২১
মোঃ মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধিঃ
গোলাম আজম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর । শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সহ শিবগঞ্জ পৌর ও দেশবাসীকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । সেই সাথে সকলকেই পবিত্র ঈদুল ফিতর ২০২১ এর শুভেচ্ছা ঈদ মোবারক ।
প্রিয় শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসী, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ । প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যেও আমাদের মাঝে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর । আপনারা জানেন, আমি আগামী ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে আমার ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও দিনমজুর সহ সমস্যাগ্রস্থ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দিয়েছি ।
ঈদ মানেই খুশি । কিন্তু অর্থের অভাবে অনেকেই এই ঈদের খুশির কথা ভুলে গিয়ে যেন মলিন মুখে ঈদ উদযাপন করে থাকেন । সেসব অর্থাভাবী মানুষের কথা চিন্তা করেই আমরা সবাই যাতে খুশি ও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি সেই লক্ষ্যেই বাংলাদেশ সরকারের এই উদ্যোগ । আমরা সকলেই একে অপরের খোঁজ খবর নিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব আমি এই প্রত্যাশা করি ।
অবশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারো পবিত্র ঈদুল ফিতর এর অগ্রীম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি । ঈদ মোবারক ।