
প্রকাশিত,৯,মে,২০২১
মোঃ ইউসুফ রুবেলঃ
চকরিয়া কক্সবাজার মহাসড়কে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ স্টেশনে ভোর ৫টার দিকে কক্সবাজার মুখী পাথর বোঝায় একটি ডাম্পার পশ্চিম পাশের একটি স্থির জীপের উপর তুলে দিলে পাথর বোঝায় ডাম্পারটি উল্টে যায় এবং ঘটনা স্হলে ভাঙ্গারমুখ বাজারের খলিল (৩০) নামের একজন নৈশপ্রহরী মৃত্যু বরন করেন।
জানা গেছে, নিহত ব্যক্তির বাড়ি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের পূর্ব নিজপানখালী নতুন মসজিদের পাশে মুহাম্মদ হোসেনের ছেলে মোঃ খলিল। মৃত্যুকালে সে ৩ সন্তানের জনক ছিলেন।


