
প্রকাশিত, ০৩-০১-২০২১
পনির ভূইয়া, সোনারগাঁও
নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় কনকা ব্যাটারি কারখানায় আজ সকাল অনুমান ১১ টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘঠনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট।এখনো পর্যন্ত কোন হতাহতের খবর দিতে পারেনি ফায়ার সার্ভিসের টিম। তারা বলেন, পুরো আগুন নিয়ন্ত্রণ শেষে পুরো এলাকা তল্লাশি করে বলা যাবে ভিতরে কোন কর্মকর্তা বা কোন শ্রমিক মৃত্যু বরন করেছে কিনা।এখনো পযন্ত আগুনের কোন সূএপাত পাওয়া যায়নি।আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের টিম।
আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করছে। পাশাপাশি মেঘনা গ্রপের ২ টি ফায়ার সার্ভিসের টিম এ কাজে সহায়তা করছে।ঘটনাস্থল পরিদর্শন করতে স্পষ্টে আসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ টি এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।


